Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইন্দোনেশিয়ার ইলি লিউওটোলোক আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত




ইন্দোনেশিয়ার ইলি লিউওটোলোক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার ইলি লিউওটোলোক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার প্রায় চার কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে ছাই। ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। এই আগ্নেয়গিরির কারণে ২৮টি গ্রামের প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানায়, স্থানীয় যুবক মুহাম্মদ লিহান জানিয়েছেন, তিনি এই অগ্ন্যুৎপাত শুরু হতে দেখেছেন। তারপর স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করে। কিন্তু অন্য স্থানে চলে যাওয়ার মতো অর্থ অনেকের কাছেই ছিল না। তবে স্বস্তির বিষয় হলো, অগ্ন্যুৎপাতের ফলে কেউ হতাহত হয়নি। ঘটনার পরেই স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো অগ্ন্যুৎপাত হচ্ছে। এ অঞ্চলে বিমান চলাচলের ওপরও সতর্ক বার্তা জারি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সবাই যেন মাস্ক পরেন এবং চোখ ঢেকে রাখার ব্যবস্থা করেন। এ ছাড়া শরীরের খোলা অংশে ছাই পড়লে সেখানেও ক্ষত হতে পারে। চার কিলোমিটার এলাকা পর্যন্ত বসবাসকারী মানুষকে সতর্ক করে বলা হয়েছে, লাভাস্রোত ও ছাই ওই পর্যন্ত যেতে পারে। বিষাক্ত গ্যাসও আসতে পারে। মাউন্ট ইলি লিউওটোলোকের উচ্চতা পাঁচ হাজার ৪২৩ ফুট। গত কয়েক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয় আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত বের হলো ইন্দোনেশিয়ায়। এর আগে জাভা ও সুমাত্রায় দুটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply