ঢাকা থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন নিয়ে যাব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী হয়ে পায়রাবন্দর পর্যন্ত আমরা রেললাইন নিয়ে যাব। কাজ আমরা করব। উদ্যোগ নিয়েছি। বাংলাদেশে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য পণ্য পরিবহণ ও মানুষের যোগাযোগের জন্য এটা সহজ হবে।
রোববার (২৯ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিমান, রেল ও সড়ক পথের সার্বিক উন্নয়নে আমরা ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছি। তাতে অর্থনীতি আরও শক্তিশালী হবে। বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ক আধুনিক, উন্নত ও বহুমুখী করার দিকে নজর রেখে আমরা কাজ করছি। যাতে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রী বলেন, দেশটা আমাদের। আমাদের জানতে হবে, দেশের উন্নয়নটা কীভাবে হবে। '৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছিল তাদের দেশের প্রতি কোনো দায়িত্ববোধ ছিল না। কিন্তু আমরা যখন বিরোধী দলেও ছিলাম, দেশের উন্নয়নের কথা ভেবেছি।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের ফলে মানুষের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। দেশের অভ্যন্তরীণ যোগাযোগের ব্যাপক উন্নতি হবে। টাঙ্গাইলে কোনও রেললাইন ছিল না। আমরাই প্রথম টাঙ্গাইলে রেল লাইন দেই। রেল পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু রেলসেতু হবে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্রাকসহ প্রায় ৪ দশমিক ৮০ কিলোমিটার। সেতুর উভয় পাশে মোট প্রায় ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে। রেলসেতুটি ডুয়েলগেজ ডাবল ট্র্যাক হওয়ায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী সংশ্লিষ্ট ট্রেনগুলোর ক্রসিংজনিত কারণে আগের মতো স্টেশনগুলোতে অপেক্ষা করতে হবে না। এ সেতুতে গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপন করা হবে।
২০২৪ সালের আগস্ট মাসে এ রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন রেলপথমন্ত্রী।
Tag: English News lid news national

No comments: