Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আয়কর ও রিটার্ন জমার সময় বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান




আয়কর ও রিটার্ন জমার সময় বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান আয়কর ও রিটার্ন জমার সময় বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান আয়কর ও রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল। করোনার কারণে এ বছর আর বাড়ছে না আয়কর ও রিটার্ন জমা দেওয়ার সময়। জরিমানা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তেমন কোনো প্রতিবন্ধকতা তৈরি না হওয়ায় রিটার্ন দাখিলের সময় বাড়ানো হচ্ছে না। চেয়ারম্যান বলেন, জরিমানার বিষয়টি নমনীয় রাখা হয়েছে। ৩০ নভেম্বরের পর সময় বাড়ানোর আবেদন করা যাবে, তবে জরিমানা মওকুফ বাধ্যতামূলক না, কর কমিশনার চাইলে তা মওকুফ করতে পারেন। তিনি জানান, ২৬ নভেম্বর পর্যন্ত ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি রিটার্ন দাখিল হয়েছে। গত বছরের চেয়ে ৭০ হাজার বেশি রিটার্ন জমা পড়েছে। চলতি অর্থবছরে কী পরিমাণ কালো টাকা সাদা হয়েছে তা ৩০ নভেম্বরের পর জানা যাবে বলেও জানান তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply