Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বড়দিন নিয়ে উদ্বিগ্ন ফাউসি, পরিস্থিতি খারাপ হওয়ার আভাস




বড়দিন নিয়ে উদ্বিগ্ন ফাউসি, পরিস্থিতি খারাপ হওয়ার আভাস

আসন্ন বড়দিনের পর করোনা সংক্রমণ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। তিনি বলেন বড়দিন পরবর্তী করোনা অবস্থা থ্যাংকস গিভিং ডে এর চেয়ে আরো ভয়াবহ হতে পারে। ড. অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, থ্যাংকস গিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ ছুটি আরো বেশি দীর্ঘ। এজন্য পরিস্থিতি আরো বেশি জটিল হবে। আরও পড়ুন: ১০০ দিনে দশ কোটি মানুষকে টিকা দিতে চান বাইডেন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে দুই লাখের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় নতুন করে লকডাউন জারি করা হয়েছে সেই সাথে অন্যান্য রাজ্যে রেকর্ড সংক্রমণ বেড়েছে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৭০৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৩ হাজার ৩৯৮ জনের। করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৮১০ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৮৯৫ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ২৪৩ জন। আরও পড়ুন: ভয়ংকর করোনায় বিশ্বে আক্রান্ত ছয় কোটি ৮৫ লাখ গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply