মেহেরপুর নতুন করে আরও এক জন করোনা আক্রান্ত হয়েছেন
। তিনি মেহেরপুর সদরের বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে পজেটিভ আসে এক জনের। আর নেগেটিভ আসে ১৫ জনের।
সূত্রে আরো জানা যায়, সর্বমোট ফলাফল এসেছে ৫৫৮৪ টি, সর্বমোট পজিটিভ ৭৩৮ জন, সুস্থ ৬৩৭ জন, মৃত্যু ১৬ জন ও ট্রান্সফার্ড ৬০ জন।
বর্তমানে পজিটিভ সংখ্যা ২৩ টি (সদরে- ১৬, গাংনীতে- ০৩ ও মুজিবনগরে- ০৪)।
ভিন্নসূত্রে পাওয়া পজিটিভের পরিচয়- মেহেরপুর এসপি অফিসের শুকুর আলী(৪০)।
Tag: others Zilla News

No comments: