Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেসিদেরকে বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ মারা গেছেন




মেসিদেরকে বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ মারা গেছেন

আর্জেন্টিনায় আবারো ভয়াবহ দুঃসংবাদ। এবার চলে গেলেন দেশটিকে বিশ্বকাপের স্বপ্ন দেখানো কোচ আলেসান্দ্রো সাবেলা। ক'দিন আগে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ম্যারাডোনার পর আবারো আর্জেন্টাইনদেরকে বিশ্বকাপের স্বপ্ন দেখিয়েছিলেন সাবেলা। ২০১৪ সালে তার অধীনে ফাইনালেও উঠেছিলেন মেসিদের আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে শেষমুহূর্তে হেরে হৃদয়ভাঙে সবার। আর সেই কষ্ট বুকে চেপে কোচিং থেকে বিদায় নিয়ে নেন সাবেলাও। এর আগে গেল ২৫ নভেম্বর ম্যারাডোনার মৃত্যুর খবর শুনেই অসুস্থ হয়ে পড়েন সাবেলা। সে রাতেই তাকে ভর্তি করা হয় বুয়েন্স আয়ার্সের ক্যাপিটাল ফেডারেল হাসপাতালে। ৬৬ বছর বয়সী এই কোচ আগে থেকেই হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। ম্যারাডোনার মৃত্যুর পর ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান সাবেলা। এরপর নিয়মিত চেকআপ শেষে ভর্তি হন হাসপাতালে। দীর্ঘদিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষপর্যন্ত হার মানতে হলো এই কোচকে। ২০১০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর, ম্যারাডোনাকে কোচের পদ থেকে সরিয়ে সাবেলাকে দায়িত্ব দেয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ২০১১ সালে আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফরের সময়ও কোচের দায়িত্বে ছিলেন তিনি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে হারের পর, কোচের পদ ছেড়ে দেন সাবেলা। বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকে কোচিং ছেড়ে দেন তিনি। এরপর আর কোন দলের কোচের দায়িত্ব নেননি সাবেলা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply