Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ল




মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। ফাইল ছবি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুল ইসলামের এক বছরের চুক্তির মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির কারণে এ মেয়াদ দুই বছর বাড়ল। আগামী ১৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে নতুন নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮২ সালের বিসিএস বিশেষ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। সেতু বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত বছরের ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান তিনি। তিনি যোগ দেন ২৮ অক্টোবর। গত বছরের ১৫ ডিসেম্বর তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। কিন্তু ৯ ডিসেম্বর তাঁকে এক বছরের জন্য চুক্তিতে ফের মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply