Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শেষ পর্যন্ত মৃত্যুর কোলেই ঢলে পড়লেন অভিনেত্রী দিব্যা ভাটনগর




করোনা কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ করোনা কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রীর প্রাণ

। কোভিডে আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন ভেন্টিলেশনে চলে দিব্যার লড়াই। রোববার রাত ৩টা নাগাদ মৃত্যু হয় দিব্যার। ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়-খ্যাত অভিনেত্রীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার সহকর্মীরা। সম্প্রতি শরীরে অক্সিজেনে মাত্রা কমতে শুরু হওয়ায়, অসুস্থ হয়ে পড়েন দিব্যা ভাটনগর। অভিনেত্রীর মা এবং পরিবারের সদস্যরা তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ভেন্টিলেশনে থাকাকালীন ফের করোনায় আক্রান্ত হন দিব্যা। গত ২৮ নভেম্বর থেকে শুরু হয় দিব্যার লড়াই কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা বৃথা হয়ে গেল। দিব্যার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন টেলি টাউনের তারকারা। অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখেন, দিব্যা যেখানেই থাকুন, এবার ভালো থাকুন। সমস্ত দুঃখ, কষ্ট থেকে এবার দিব্যা সুরাহা পেয়েছেন। তার আত্মার চিরশান্তি কামনা করে ভেঙে পড়েন দেবলীনা। মেয়েকে হাসপাতালে ভর্তি করার পর অভিনত্রীর মা অভিযোগ করেন, বিয়ের কয়েক মাস পরই দিব্যাকে ছেড়ে চলে যান তার স্বামী। শুধু তাই নয়, দিব্যার স্বামীকে ঠগ, জালিয়াত বলেও আক্রমণ করেন অভিনেত্রীর মা। পরিবারকে না জানিয়েই কয়েক মাস আগে গগন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন দিব্যা। গগনের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি অভিনেত্রীর পরিবার। ফলে মুম্বাইয়ের মীরা রোডের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে পরিবারকে ছেড়ে গগনের সঙ্গে ওশিওয়াড়ার ছোট্ট ফ্ল্যাটে দিব্যা চলে যান বলেও তার মা জানান। যদিও দিব্যার মায়ের সমস্ত অভিযোগ অস্বীকার করেন প্রয়াত অভিনেত্রীর স্বামী। সূত্র: হিন্দুস্তান টাইমস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply