Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার হলেন ২৩ কর্মকর্তা




অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে ২৩ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ২ টি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। এরমধ্যে একজন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দারপুরে, আরেকজন অস্ট্রেলিয়ায় শিক্ষা প্রেষণে রয়েছেন। এই দু’জন দেশে ফিরে কাজে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—সুফিয়ান আহমেদ, মো. নাজিমুল হক, ওয়াহিদুল হক চৌধুরী, মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গীর আলম, ড. এসএম ফরহাদ হোসেন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. নুরুল আমীন হাওলাদার, আ.স.ম. শামসুর রহমান ভুঞা, মো. মাহফুজ্জামান আশরাফ, মো. জসিম উদ্দীন, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. শাহরিয়ার আলী, মো. বেলাল হোসেন, মো. রবিউল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, আনোয়ার জাহিদ, মোহাম্মদ সাঈদুর রহমান, মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার ও মো. শাহজাহান। দারপুর ও অস্ট্রেলিয়ায় থাকা দুই কর্মকর্তা হলেন মোহাম্মদ আবদুল হালিম (দারপুর) মিশনে এবং হুমায়রা পারভীন (অস্ট্রেলিয়া)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply