Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অপেক্ষায় মধুমিতা




অপেক্ষায় মধুমিতা

চলতি বছর ভালোবাসা দিবসে বড়পর্দায় অভিষেক হয়েছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। যাকে দুই বাংলার দর্শক ‘পাখি’ নামেই বেশি চিনেন। প্রীতম ডি গুপ্ত পরিচালিত ‘লাভ আজ কাল পরশু’ সিনেমায় অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা গিয়েছিল তাকে। মুক্তির পর বেশ আলোচিত মধুমিতা। সিনেমায় তার সাহসী দৃশ্যে সাবলীল অভিনয় করেই টলিপাড়ায় আলোচনা এসেছেন ছোটপর্দার জনপ্রিয় এ মুখ। বড়পর্দায় পা রাখার পর ব্যস্ততা বেড়েছে এ অভিনেত্রীর। সম্প্রতি চিত্রায়ণ শেষ করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘চিনি’ সিনেমার। মৈনাক ভৌমিক পরিচালিত এ সিনেমাটি বর্তমান সমাজের প্রেক্ষাপটে মা-মেয়ের সর্ম্পকের গল্প বলবে। সিনেমায় ‘চিনি’ চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা। আর তার মায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। এরই মধ্যে প্রকাশে এসেছে সিনেমার প্রথম পোস্টার। পোস্টারে ধরা দিয়েছেন মা ও মেয়ে। এ বছর বড়দিন মুক্তি পাচ্ছে সিনেমাটি। এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে। সিনেমাটি প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘প্রতিটি মা ও তাদের সন্তান এ গল্পের সঙ্গে নিজেদের রিলেট করতে পারবে। জেনারেশন গ্যাপের বিষয়টিও সিনেমায় তুলে ধরা হয়েছে।’ সিনেমায় শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই চিনি। এখানে মধুমিতাই চিনি, চিনিই মধুমিতা। চরিত্রের জন্য আলাদা করে কোন কষ্ট করতে হয়নি তাকে। এমনটাও জানিয়েছেন এ অভিনেত্রী। আপাতত সিনেমাটি মুক্তির জন্য অপেক্ষা করছেন মধুমিতা। ‘চিনি’ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারে অংশ নিচ্ছেন মধুমিতা। তার বিশ্বাস, এর আগে দর্শকের যেমন ভালোবাসা পেয়েছেন এবার ঠিক তেমনটাই পাবেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply