এগিয়ে যাওয়ার লড়াইয়ে ম্যানসিটির প্রতিপক্ষ ফুলহ্যাম
পয়েন্ট টেবিলে উন্নতির সুযোগ রয়েছে ম্যানসিটির সামনে। সে লক্ষ্যে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে দলটি। বাংলাদেশ সময় রাত ৯টায় ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে তারা।
পয়েন্ট টেবিলের রেসে উল্লেখযোগ্য উন্নতির সুযোগ রয়েছে ম্যানচেস্টার সিটির। টেবিলের ১১ নম্বর পজিশনটা গার্দিওলার দলের সঙ্গে ঠিক যেন মানানসই নয়। সাউদ্যাম্পটনকে ৫-০ গোলে হারিয়ে ট্র্যাকে ফেরার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে জায়ান্টরা। গেলো ১১ বছরে সিটিজেনদের হারাতে না পারা ফুলহ্যামের বিপক্ষেও অনুরূপ পারফরম্যান্সের খোঁজে থাকবে ইতিহাদের সেনানিরা।
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, 'ফুলহ্যাম দলটা বেশ গোছানো। তাদের খেলার ধরন উপভোগ্য। ছেলেদের প্রতি আমার পরামর্শ সহজ। প্রতিপক্ষ সম্পর্কে আমরা জানি। কিভাবে খেলতে হবে সেটাও জানি।'
চোটের কারণে আগের ২ ম্যাচ মিস করা থাকা অ্যাগুয়েরোকে নিয়ে এ ম্যাচেও ঝুঁকি নিতে চাইবেন না কোচ। গোল স্কোরিংয়ের মূল দায়িত্ব থাকবে জেসুস আর আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান রিয়াদ মাহরেজের কাঁধে।
Tag: English News games

No comments: