Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সিদ্ধার্থের প্রেমে পাগল কিয়ারা!




সিদ্ধার্থের প্রেমে পাগল কিয়ারা!

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। বি-টাউনে নানা মুখরোচক গুঞ্জন ভাসে তার নামে। কিছুদিন আগে খবর রটেছিল- সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কিয়ারা। একসঙ্গে ডেটিং এবং লং ড্রাইভেও নাকি গিয়েছিলেন তারা। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। যদিও এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি সিদ্ধার্থ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা বলে এসেছেন কিয়ারা। ওই সাক্ষাৎকারে কিয়ারাকে ডেটিং অ্যাপে বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার জন্য একটি ছোট পরিচয় দিতে বলা হয়। যা দেখে অ্যাপে ছেলে-মেয়েরা ডেট করার প্রথম পরিচয় পায়। তখনই কিয়ারা বলেন, ‘বরুণ বায়োর জন্য নম্বর ওয়ান। আর সিদ্ধার্থকে ডেটিং অ্যাপে দিতেই চাই না।' এ থেকেই গভীর সন্দেহ প্রবেশ করে নেটিজেনদের মনে। তারা মনে করছেন, ডেটিং অ্যাপে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন সিদ্ধার্থ। তা মেনে নিতে পারবেন না কিয়ারা। তাই তাকে অ্যাপে দিতে চান না। কেউ কেউ আবার বলছেন, সিদ্ধার্থের প্রেমে পাগল কিয়ারা! এর আগে, আলিয়া ভাটের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল সিদ্ধার্থের। পরে ক্যাটরিনা কাইফের নামও এসেছিল সে তালিকায়। কিন্তু ধোপে টেকেনি একটিও। এদিকে, সিদ্ধার্থ-কিয়ারা জুটিকে খুব শিগগিরই একসঙ্গে পর্দায় দেখতে পাবে দর্শক। ‘শেরশাহ’ সিনেমায় অভিনয়ে দেখা যাবে তাদের। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-২’ সিনেমাতেও দেখা যাবে তাদের। সবশেষ, অক্ষয় কুমারের সঙ্গে ‘লক্ষ্মী’ সিনেমায় দেখা গিয়েছিল কিয়ারাকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply