Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টানা চতুর্থ জয় পেল বেক্সিমকো ঢাকা




টানা চতুর্থ জয় পেল বেক্সিমকো ঢাকা

আসরে টানা চতুর্থ জয় তুলে নিয়ে প্লে অফে অনেকটাই নিশ্চিত করল বেক্সিমকো ঢাকা। খুলনাকে ২০ রানে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ১৭৯ রান করে ঢাকা। জবাবে ১৫৯ রানে থামে খুলনার ইনিংস। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় ঢাকা। ঝড়ো ব্যাটিং করে ব্যক্তিগত ৩৬ রানে আউট হন ওপেনার নাঈম শেখ। ভালোই খেলতে থাকা আল আমিনও ফেরেন ৩৬ রান করে। এরপর দ্রুতই আউট হন অধিনায়ক মুশফিক ও ইয়াসির আলী। তবে, আসরে প্রথম ফিফটি হাঁকানো সাব্বির রহমানের ৫৬ রান আর আকবর আলীর ৩১ রানের ক্যামিও ইনিংসে ৭ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বেক্সিমকো ঢাকা। জবাবে, ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। দলীয় ৩০ রানের মধ্যে প্যাভিলিয়নে জাকির হাসান ও সাকিব আল হাসান। তবে জহুরুল ও মাহমুদুল্লাহ মিলে ভালোই জবাব দিচ্ছিলেন। অধিনায়ক মাহমুদুল্লাহ ২৩, ফিফটি করে জহুরুল আউট হওয়ার পর, দ্রুতই ফেরেন বাকিরা। ৩ বল বাকি থাকতে ১৫৯ রানে থামে খুলনার ইনিংস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply