Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শেষ সময়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকরে ট্রাম্পের তাড়া!




শেষ সময়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকরে ট্রাম্পের তাড়া! ক্ষমতা ছাড়ার আগে পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে তাড়া দিচ্ছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মধ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে ব্র্যান্ডন বার্নার্ড নামে একজনের প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বার্নার্ড শেষ মুহূর্তে ক্ষমা প্রার্থনা করলেও সুপ্রিমকোর্ট তা নাকচ করে দেন। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হওয়ার অন্তর্বর্তী সময়ে মৃত্যুদণ্ড কার্যকর না করার ‘সৌজন্য’ চলে আসছে ১৩০ বছর ধরে। বার্নার্ডের মৃত্যু কার্যকরের মাধ্যমে সেই সৌজন্য লঙ্ঘন করলেন ট্রাম্প। বার্নার্ডের পর আরও চারজন আসামি আছেন, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। কারণ জানুয়ারি মাসের ২০ তারিখেই ক্ষমতার পালাবদল হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। অর্থাৎ আগামী এক মাসের মধ্যেই বাকি চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply