Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা: দরিদ্রদের সংখ্যা নিয়ে বিস্ময়কর তথ্য ইউএনডিপির




করোনা: দরিদ্রদের সংখ্যা নিয়ে বিস্ময়কর তথ্য ইউএনডিপির

মহামারি করোনার ভাইরাসের প্রভাবে নতুন করে অতিদারিদ্র্যের মুখে পড়তে পারে বিশ্বের অন্তত ২০ কোটি মানুষ। ২০৩০ সাল নাগাদ অতিদারিদ্র্য মানুষের সংখ্যা পৌঁছাবে পারে ১০০ কোটিতে। এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি। সম্প্রতি সংস্থাটির করা গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে বিস্ময়কর এ তথ্য। সংস্থাটি বলছে, অর্থনৈতিক সংকটের ৮০ শতাংশই তৈরি হয়েছে মহামারির জন্য। যা আগামী ১ দশকেও কাটিয়ে ওঠা সম্ভব নয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস বলছে, করোনার কারণে ২০৩০ সাল নাগাদ অতিদারিদ্র্যের তালিকায় যুক্ত হবে আরও প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। এ পূর্বাভাস মহামারি শুরুর আগেই দিয়েছিল আইএমএফ। ইউএনডিপি বলছে, করোনা মোকাবিলার পাশাপাশি সারা বিশ্বের মানুষের স্থিতিশীল উন্নয়নে আগামী পুরো দশকে বিনিয়োগ করতে হবে। প্রতিবেদন বলছে, শুধু গবেষণা আর বিনিয়োগই অতিদারিদ্র্য আশঙ্কাজনকহারে বাড়তে দেবে না। এখনো অতিদারিদ্র্যের মুখে আছে বিশ্বের ১৪ কোটি মানুষ। মহামারিতে চলতি বছরই ৩ কোটি মানুষ অতিদারিদ্র্যের মুখে পড়তে যাচ্ছে, স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক সংকট গেল ১ দশকের মধে সবচেয়ে প্রকট হয়েছে চলতি বছরই। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) বলছে, গেল ৩০ বছরের মধ্যে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি আড়াই শতাংশ কমেছে। স্বল্পোন্নত দেশগুলোতে অতিদারিদ্র্যে হার ৩২ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশ হচ্ছে। অন্তত ১০০ কোটি মানুষ বাস করেন ৪৭টি স্বল্পোন্নত দেশে। বিশ্বের মোট অর্থনীতির ১ দশমিক ৩ শতাংশ নির্ভর করে এ দেশগুলোর ওপর। কিন্তু অতিদারিদ্র্য মানুষের দৈনিক আয় ২ ডলারের নিচে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply