Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুরে “মেয়র কাপ-২০” ক্রিকেট টুর্ণামেন্ট খেলার উদ্বোধন




মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে মেয়রকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেয়রকাপ টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধন করেন। এর আগে সেখানে জাতীয় পতাকা, পৌরসভার পতাকা এবং মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার মেয়র রহমান রিটন, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মিয়াজান আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান প্রমূখ। পরে অতিথিবৃন্দ উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দুটি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন। বিপুল পরিমান দর্শক উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। মেহেরপূর র্নিউজ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহিনুর রহমান রিটন, জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, মীর জাহাঙ্গীর হোসেন, শাকিল রাব্বি ইভান, আব্দুল্লাহেল বাপ্পী, সোহেল রানা ডলার, সংরক্ষিত কাউন্সিলর শিউলী খাতুন, হামিদা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply