Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টোকিও অলিম্পিক নিয়ে জাপান নাগরিকদের ভিন্ন মত




টোকিও অলিম্পিক নিয়ে জাপান নাগরিকদের ভিন্ন মত টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে জাপানি নাগরিকদের মধ্যে বিরাজ করছে ভিন্ন ভিন্ন মত। কেউ কেউ চান নিজ দেশে হোক অলিম্পিক। আবার কারো কারো মতে, করোনাকে উপেক্ষা করে জাপানে অলিম্পিক আয়োজন করা উচিত নয়। করোনার কারণে একবার পিছিয়েছে টোকিও অলিম্পিক। নতুন সূচি অনুযায়ী আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন এই অলিম্পিক আসর। অলিম্পিক পেছানোর কারণে আয়োজকদের গুণতে হচ্ছে বাড়তি খরচ। গেলো শুক্রবার আয়োজক কমিটি জানান, বাড়তি আরও ২৯৪ বিলিয়ন ইয়েন গুণতে হচ্ছে তাদের। তারপরও সুষ্ঠুভাবে আসর আয়োজন করতে চান তারা। এত বড় আসর আয়োজন নিয়ে জাপানি নাগরিকরাও বেশ আগ্রহী। তারাও চান নিজ দেশে অলিম্পিক আসর উপভোগ করতে। এক জাপানী নাগরিক বলেন, 'অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় জাপানে করোনা সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে। আশা করি অলিম্পিক আয়োজক কমিটি খুব ভালোভাবেই সবকিছু সামলে স্বাস্থ্য নিরাপত্তা বজায় রেখে সুষ্ঠুভাবে এই আসর আয়োজন করতে পারবে। সত্যি কথা বলতে আমিও চাই অলিম্পিকটা হোক।'' আরেক জাপানি নাগরিক বলেন, 'একজন করদাতা হিসেবে আমি মনে করি যে বাজেটে অলিম্পিক আয়োজন করা হবে তা একটু বেশি। তবে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে এমনটা হয়েছে তা বুঝতে পারছি। আর এজন্য আমাদের এটা মেনে নিতেই হবে।'' এদিকে, করোনার মধ্যে অলিম্পিকের মত এত বড় আসর আয়োজনের ব্যাপারে রাজি নয় অনেক জাপানি নাগরিকই। অন্য আরেক আরেক নাগরিক, 'দর্শক ছাড়া অলিম্পিক আয়োজন করা হোক এটা আসলে আমরা কেউই চাইনা। আমরা জানিনা যখন অলিম্পিক আসর গড়াবে তখন করোনা পরিস্থিতি কোন পর্যায়ে থাকবে। তাই একটু ঝুকিঁ থেকেই যাচ্ছে। স্বাস্থ্য নিরাপত্তা বজায় রাখাটা সবচেয়ে বেশি জরুরি।'' ''অলিম্পিকের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসবে। এই করোনার মধ্যে যেটা আমি একেবারেই চাইনা। ব্যক্তিগতভাবে আমি চাই অলিম্পিক বাতিল হোক বা আবারো স্থগিত করা হোক। '' সোমবার পর্যন্ত জাপানে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ২ হাজার ৩০০ জন আর সংক্রমণের সংখ্যা প্রায় ১ লাখ ৬৩ হাজার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply