Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতের লক্ষ্য ১৯৫ রান




ভারতের লক্ষ্য ১৯৫ রান

তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে অজিরা। টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। এক প্রান্তে ওপেনার ম্যাথু ওয়েড মারমুখী ভূমিকায় রান তুলতে থাকেন। কিন্তু ডি আর্কি শর্ট ফিরে যান ব্যক্তিগত ৯ রান করে। নটরঞ্জনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর উইকেটে থিতু হন স্টিভ স্মিথ। দ্বিতীয় উইকেট জুটিতে রান তুলতে থাকেন দ্রুতগতিতে। ৩২ বলে সর্বোচ্চ ৫৮ রান করে বিদায় ওয়েড বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন স্মিথ। স্মিথের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৬ রান। এছাড়া ম্যাক্সওয়েল করেন ১৩ বলে ২২ রান। শেষদিকে স্টয়নিসের ৭ বলে ১৬ আর হেনরিকোয়েসের ২৬ রানের ওপর ভর করে ১৯৪ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। ভারতীয় বোলারদের হয়ে নটরঞ্জন ২টি, শাদরুল ঠাকুর ও চাহাল নেন ১টি করে উইকেট। এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দুই দল। প্রথম টি টোয়েন্টি জিতে ১-০'তে এগিয়ে আছে সফরকারী ভারত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply