Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেহেরপুর পুলিশের হাতে আটক আল্লাহ দলের সদস্য জাহিদ হাসান কারাগারে




আল্লাহ দলের সদস্য জাহিদ হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকেলের দিকে জাহিদ হাসানকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। জাহিদ হাসান যশোর জেলার চৌগাছা উপজেলার শাহজাদপুরের আজিমুদ্দিনের ছেলে। আগের দিন রাতে মেহেরপুর সদর উপজেলা বারাদি আইসি ক্যাম্পের এস আই আব্বাস আলী তাকে চাঁদবিলের কাছ থেকে আটক করেন। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ (স) ২০১৩ এর ৬(২) ১০/১২/১৩ ধারা একটি মামলা দায়ের করা হয়। যার জি আর নং ২১৭/২০। ফার্মা সিটিতে ডিপ্লোমায় ইন্টার্নি করার নাম করে জাহিদ হাসান মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আল্লাহ দলের হয়ে সদস্য সংগ্রহ করার কাজ করতো বলে জানাযায়। সোমবার বিকেলের দিকে জাহিদ হাসানকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মোহাম্মদ শাহিন রেজা তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply