Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জয়ের মিশন ধরে রাখতে নামবে লিভারপুল




জয়ের মিশন ধরে রাখতে নামবে লিভারপুল

ইপিএলের ম্যাচে আবারো মাঠে নামছে লিভারপুল। প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। অ্যানফিল্ডে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত সোয়া ১টায়। এর ত্রিশ মিনিট পর শীর্ষস্থান আরো পোক্ত করার মিশনে সিরি'আয় সাম্পদোরিয়াকে আতিথ্য দেবে এসি মিলান। অ্যানফিল্ডের পাশেই মিলউড ট্রেনিং গ্রাউন্ড। অনুশীলনে যেখানে দেখা মিললো এক ভিন্ন লিভারপুলের। ইনজুরি আর করোনায়, গেলো ১ মাসে দল গোছাতেই রীতিমত লেজে গোবরে অবস্থা ইয়ুর্গেন ক্লপের। তাইতো শীতের সন্ধ্যার রুক্ষতা ছাপিয়ে স্মিত, হাসি এই জার্মানের ঠোঁটে। ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের এ মৌসুমে বইছে জোয়ার ভাটায়। ১০ ম্যাচের পয়েন্ট হারিয়েছে ৪টিতেই। তবে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স বলেই যত আশা। কারণ এই দলটার বিপক্ষে ১২ বারের সাক্ষাতে কখনই হারেনি অলরেডরা। অনুপ্রেরণা আছে আরো একটা। এ ম্যাচ দিয়ে করোনাকালেও অ্যানফিল্ডে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দুই হাজার লিভারপুলের সমর্থক। লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, 'উলভস বিপজ্জনক দল। গেলো বছর তাদের কাছে আমরা হেরেছিলাম। এটা স্বস্তির যে মাঠে অল্প হলেও দর্শক ফিরেছে। তাদের সামনে সেরাটা দিতে চাই। বর্তমান এই স্কোয়াড নিয়েও আমি খুশি।' অন্যদিকে, ইতালিয়ান লিগে সাম্পদোরিয়া বরাবরই সহজ এক প্রতিপক্ষ এসি মিলানের জন্য। সিরি'আয় ক্লাবটির সর্বোচ্চ ৬৪ হার এই রসোনারিদের বিপক্ষেই। এ মৌসুমে রীতিমত যেন উড়ছে পিউলি শিষ্যরা। এ ম্যাচ কম খেলেও দুইয়ে থাকা ইন্টার চেয়ে এগিয়ে দুই পয়েন্টে। এই ম্যাচে যা পাঁচ করার সুযোগ। স্কোয়াড গঠনেও সুসংবাদই আছে কোচের জন্য। রিবিচ-দিয়াজ-জেমিনেজরা আছেন ফর্মের তুঙ্গে। আগে ম্যাচে প্রথম ডেনিশ ফুটবলার হিসেবে গোল করা সাইমন কেজির ফিরছেন শুরুর একাদশে। তবে মিলার জন্য চিন্তার কারণ হতে পারে সাম্পদোরিয়ার কোচ ক্লদিও রানিয়েরির আক্রমণাত্মক ফর্মেশন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply