কৃষকদের ভারত বনধের ডাকে তৃণমূলের সমর্থন
মঙ্গলবারের(০৮ ডিসেম্বর) কৃষকদের সারা ভারত বনধে নৈতিক সমর্থন জানিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যের ব্লকে ব্লকে ধর্নায় বসবে দলটি। মেদিনীপুরের রাজনৈতিক সভা থেকে এ ঘোষণা দেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শিলিগুড়িসহ বেশ কয়েকটি শহরে তৃণমূলবিরোধী বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টকে তিন ভাই বলে আখ্যা দিয়ে বলেন এই তিনটি রাজনৈতিক দলই কুৎসা মিথ্যা এবং অপপ্রচারে বিশ্বাস করে। বিজেপিকে দাঙ্গা বাধানোর জন্য সহযোগিতা করে অন্যান্য রাজনৈতিক দল, এমন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবারও ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি নতুন স্লোগান বেঁধে দিয়ে বলেন তৃণমূলই ক্ষমতায় আসবে। বিজেপিকে এক হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংবাদমাধ্যমকেও নিয়ন্ত্রণ করছে বিজেপি নেতৃত্ব। সরকারি সংস্থাগুলোকে বেসরকারি করে পুঁজিবাদীদের সুবিধা করে দেওয়ার জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন মমতা। বলেন, রেলকেউ বিক্রি করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা বড় বৃক্ষ এখানে কেউ হাত দিতে পারবে না এমন হুংকার দেন মমতা। বলেন, বিজেপি ভয় দেখাচ্ছে ভোটের আগে টাকা দেবে, আপনারা তাদের ভোট দেবেন না। বিজেপির কাছে টাকা আছে অর্থ আছে ক্ষমতা আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো একজন সমর্থক কিংবা কর্মীও নেই। আগামীকাল মঙ্গলবার থেকে দুদিন কৃষকদের স্বার্থ রক্ষায় রাজ্যজুড়ে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ ডিসেম্বর কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে তিনি কৃষিবিরোধী দলের প্রতিবাদ সভায় বক্তব্য দেবেন।Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
-
দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ৫০টি ইংরেজি ভার্ব: একটি বিস্তারিত স্টাডি গাইড এই স্টাডি গাইডটি দৈনন্দিন ইংরেজি কথোপকথনে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপ...

No comments: