Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আঙ্কারায় বঙ্গবন্ধুর, ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক




আঙ্কারায় বঙ্গবন্ধুর, ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য নির্মাণ করবে তুরস্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (২ ডিসেম্বর) সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। একইসাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন এবং ঢাকায় তুরস্কের জাতির পিতা কামাল পাশার ভাস্কর্য স্থাপন বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। তুরস্কের রাষ্ট্রদূত বলেন,'বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের প্রতীক, আর কামাল আতাতুর্ক তুরস্কের প্রতীক। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুই নেতার ভাস্কর্য দুই দেশে স্থাপন করবো। আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ে কামাল আতাতুর্কের। শিগগিরই এই ভাস্কর্য স্থাপন করা হবে। ইস্তাম্বুল ও চট্টগ্রামেও এ ধরনের কিছু করা যায় কিনা তা নিয়েও আমরা আলোচনা করেছি।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply