Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গাংনীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা




ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, জাতীয় পার্টি (জেপি)’র মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিম, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক নার্গিস সুলতানা। বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জনকারী ৫ জন নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা ও ক্রেষ্ট দেয়া হয়। জয়িতারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্যে গাংনী মহিলা কলেজপাড়ার নজরুল ইসলামের মেয়ে তানিয়া পারভীন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যে গাঁড়াডোব গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন, সফল জননী নারী সাফল্যে বাদিয়াপাড়া গ্রামের আঃ জলিলের স্ত্রী ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার সাফল্যে হিজলবাড়ীয়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের মেয়ে রাফিজা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে চৌগাছা গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী হুসনিয়ারা খাতুন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply