Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অশ্লীল দৃশ্যে অভিনয় করতে চান না এ অভিনেত্রী




অভিনয় শুরু করেন আট বছর বয়স থেকে। ২৫ বছরের অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় পোশাক ছাড়াই দেখা গেছে তাকে। বোল্ড দৃশ্যে সাবলীল অভিনয় করে নিজের পরিচিত বাড়িয়েছেন বেশ। তিনি হলিউড অভিনেত্রী কিরা নাইটলি। পুরুষ পরিচালকের কোনো সিনেমায় যৌন দৃশ্যে অভিনয় করবেন না বলে জানিয়েছেন অস্কার বিজয়ী এ অভিনেত্রী। তিনি আরও জানান, জীবনে আর নগ্ন হবেন না। যৌন দৃশ্য থাকবে এমন সিনেমায় অভিনয় করবেন না তিনি। ‘নো নুডিটি’ লেখা থাকবে তার চুক্তিপত্রেও। এক সাক্ষাৎকারে কিরা বলেন, সেটে কোনো পুরুষ পরিচালকের সামনে পোশাক খুলব না। খুব অস্বস্তি লাগে আমার। অনেক চিত্রনাট্য তৈরি করা হয় পুরুষদের চোখে প্রশান্তি দেওয়ার জন্য। আমার শরীর থেকে দুই সন্তান জন্ম নিয়েছে। সেটে শুধু শুধু পোশাক খুলে পুরুষের সামনে যৌন দৃশ্যে অভিনয় করতে রাজি না। কিয়া নাইটলি মনে করেন চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে তার আরও সর্তক হওয়ার সময় এসেছে। তার ভাষায়, যদি গল্পের প্রয়োজনে একান্তই যৌন দৃশ্য প্রয়োজন হয় তাহলে তিনি বিষয়টি ভেবে দেখবেন। তবে সেটি নারী পরিচালকের হতে হবে। ১৯৯৩ সালে অভিনয় জীবন শুরু করেন ইংরেজ অভিনেত্রী কিরা নাইটলি। ২০০৩ সালে ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ ও ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০০৮ সালে হলিউডের দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী হিসেবে নাম আসে তার। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, উইকিপিডিয়া






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply