Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শপথ নিলেন পিএসসির দুই সদস্য




আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পিএসসির দুই সদস্যকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ছবি : সংগৃহীত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা. উত্তম কুমার সাহা এবং প্রকৌশলী জাহিদুর রশিদ শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত ২১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে ওই পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল) জাহিদুর রশিদকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়ে গত ২৫ জানুয়ারি আরেকটি আদেশ জারি করা হয়। মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। নতুন দুই সদস্য নিয়ে কমিশনের বর্তমান সদস্য সংখ্যা ১৪ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply