Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাজল দিয়ার দ্বিতীয় বিয়ের সানাই




দিয়া মির্জা। সংগৃহীত ছবি: দিয়া মির্জা। সংগৃহীত মেহেদী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে মডেল ও অভিনেত্রী দিয়া মির্জার দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা। নিজের ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ার করেছেন দিয়া। মেহেদী পড়া হাতের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘প্যায়ার’। জানা গেছে, গত শুক্রবার ব্রাইডাল শাওয়ার নিয়েছেন দিয়া মির্জা। রোববার মেহেদী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ অভিনেত্রীর। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া কেউ থাকছেন না। দিয়া মির্জার স্বামীর নাম বৈভব রেখি। তিনি পেশায় একজন ব্যবসায়ী, থাকেন মুম্বাইয়ের পালি হিলে। গত বছর থেকে বৈভবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিয়া। এক বছর চুটিয়ে প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে ২০১৪ সালে সাহিল সঙ্ঘকে বিয়ে করেছিলেন দিয়া মির্জা। ৫ বছর এক ছাদের নিচে থাকার পর বিচ্ছেদ ঘটে তাদের। বিচ্ছেদের এক বছর পর নতুন করে আবার সংসার গড়তে যাচ্ছেন এ অভিনেত্রী। পরিবার এবং সহকর্মীদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন দিয়াকে। সূত্র: নিউজ১৮






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply