Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করার পরে অনুষ্ঠান থেকে বাদ হামিদ মির




পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠান উপস্থাপনা থেকে বাদ গেলেন দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মির। অন্য একজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক আয়োজনে পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করার কয়েক দিনের মধ্যে তাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জিও কর্তৃপক্ষ। গতকাল সোমবার থেকে ওই নির্দেশ কার্যকর হয়। হামিদ মির জানান, গতকাল সন্ধ্যায় জিও নিউজ কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, তিনি আর ‘ক্যাপিটাল টক’ উপস্থাপনা করছেন না। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওপর ভীষণ চাপ সৃষ্টি করা হয়েছে। তবে তারা জানায়নি, এ চাপের পেছনে কারা রয়েছে। করোনা মিডেল এ্যাড হামিদ মিরকে জনপ্রিয় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানের উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জিও নিউজ কর্তৃপক্ষ আল–জাজিরাকে নিশ্চিত করেছে। তাকে সরিয়ে দিতে চাপ থাকার কথাও স্বীকার করেছে চ্যানেলটি। গত সপ্তাহে ইসলামাবাদে নিজ বাড়িতে পাকিস্তানি সাংবাদিক আসাদ আলী তুরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক আয়োজনে দেশটির সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সমালোচনা করেছিলেন হামিদ মির।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply