Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কোথায় সেনা, কোথায় তালিবান, ছক কষেই আত্মঘাতী হানা! দেখুন সেই আতঙ্কের মানচিত্র




কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের পাঁচিল লাগোয়া বড় রাস্তাটির নাম এয়ারপোর্ট রোড। তার ঠিক পাশেই অপেক্ষাকৃত সরু আর একটি পথ— সার্ভিস রোড। গত ১৫ আগস্ট রাতে তালিবদের হাতে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর হওয়ার পর থেকে এই রাস্তাতেই আফগানবাসী নিয়ম করে এসে দাঁড়িয়েছেন। অপেক্ষা করেছেন বিমানবন্দরের ভিতরে ঢোকার। বৃহস্পতিবারও তাঁরা ছিলেন। সন্ধ্যা ৬টার আশপাশে এয়ারপোর্ট রোড এবং সার্ভিস রোড চত্বরের উপগ্রহ চিত্র দেখাচ্ছে রাস্তা ঢেকেছে মানুষে। থিক থিকে ভিড়। ঠিক সেই সময়ে, সেই জায়গাতেই ঘটে বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে পরপর দু’টি বিস্ফোরণ হয়েছে কাবুল বিমানবন্দর চত্বরে। তার পর থেকে প্রাণহানির সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বদলেই চলেছে। শুক্রবার সকাল পর্যন্ত হিসেব বলেছে মৃতের সংখ্যা নব্বই ছাড়িয়েছে। আহত হয়েছেন কম করে ১৫০ জন। এঁদের মধ্যে অবশ্য ২৮ জন তালিবান যোদ্ধা। পেন্টাগন জানিয়েছে, মৃতদের মধ্যে ১৩ জন আমেরিকার সেনাকর্মীও রয়েছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply