ইতালি প্রবাসীদের জন্য খুশির খবর
অবশেষে ইতালি প্রবাসীদের জন্য এল খুশির খবর। দীর্ঘ চার মাস পর ইতালি প্রবেশে বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইতালি প্রবাসীদের জন্য খুশির খবর
আগামী ৩১ আগস্ট (মঙ্গলবার) থেকে চালু হচ্ছে বিমান যোগাযোগও। এতে ছুটিতে গিয়ে বাংলাদেশে আটকেপড়া কয়েক হাজার প্রবাসীর জন্য ইতালি প্রবেশে আর কোনো বাধা রইল না।
ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গত ২মে থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করে ইতালি।
সবশেষ নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩০ আগস্ট পর্যন্ত সময় নির্ধারিত ছিল। শনিবার এক বৈঠকে শর্তসাপেক্ষে ৩১ আগস্ট থেকে দেশগুলোর সঙ্গে পুনরায় বিমান চালুর সিদ্ধান্ত নেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শর্তে বলা হয়, ইতালি প্রবেশের পূর্বে ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে পিসিআর টেস্ট। এ ছাড়া প্রবেশ করে ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি
ইতালি সরকারের এমন ঘোষণায় খুশি হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে বাংলাদেশ আটকেপড়া, কয়েক হাজার প্রবাসীর ইতালি ফিরতে আর কোনো বাধাই রইল না।
Tag: English News lid news world

No comments: