Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দাম্পত্য কলহেই তারকা? নিখিলের পর ফ্যান ক্লাব তৈরি হল রোশনের




নুসরত জাহানের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈনের ফ্যান ক্লাব তৈরি হয়েছিল আগেই। এ বার পালা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের স্বামী রোশন সিংহের। অভিনেত্রী স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে নিখিলের মতো রোশনও এখন নেট দুনিয়ার নতুন নায়ক। তাঁর জন্য ইনস্টাগ্রামে অনুরাগীরা ফ্যান ক্লাব তৈরি করলেন। নাম ‘রোশন সিংহ ফ্যান ক্লাব’। ৩১ জুলাই, অর্থাৎ মাত্র এক দিন আগে এই অ্যাকাউন্টটি সক্রিয় হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই রোসনের একাধিক ছবি, ভিডিয়োয় ভরে গিয়েছে তাঁর ফ্যান ক্লাবের দেওয়াল। তার সঙ্গেই ‘বায়ো’ অংশে জ্বলজ্বল করছে রোশনকে নিয়ে স্তুতিবাক্য, ‘এক সাধারণ, মিষ্টি এবং বিনয়ী মানুষ, যিনি শরীরচর্চা এবং নিজের জীবন নিয়ে থাকতে ভালবাসেন।’ রোশনের এই ফ্যান ক্লাবে আপাতত অনুগামীর সংখ্যা মাত্র ২৪। কিন্তু রাজ চক্রবর্তী, অঙ্কুশ হাজরা এবং যশ দাশগুপ্তের মতো তারকাদের ‘ফলো’ করছে অ্যাকাউন্টি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply