Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইয়েমেনে সৌদি জোট বাহিনীর ঘাঁটিতে হুতিদের হামলায় নিহত ৩০




ইয়েমেনের লাজ প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলা। ছবি : সংগৃহীত ইয়েমেনের লাজ প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ সেনা সদস্য নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। আজ রোববার প্রদেশটির আল-আনাদ সামরিক ঘাঁটিতে এ হামলা হয় বলে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র ও মেডিকেল সূত্রগুলো জানিয়েছে। খবর রয়টার্সের। হুতিরা সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ঘাঁটিটিতে কয়েক দফা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সরকারি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র মোহাম্মদ আল-নকীব। নকীব জানান, হামলায় ৩০ থেকে ৪০ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা ঘটনাস্থল পরিষ্কার করতে থাকায় আরও মৃতের সন্ধান পাওয়া যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply