Nusrat Jahan: ছেলে Yishaan-কে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত
ঈশানকে কোলে নিয়ে গাড়িতে উঠলেন নুসরতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।
নিজস্ব প্রতিবেদন: সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী নুসরত জাহান(Nusrat Jahan)। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। রবিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু চিকিৎসকের কাছে তিনি আর্জি জানিয়েছিলেন যে, আরও একদিন হাসপাতালে থেকে ছেলের দেখভালের পুরো বিষয়টি আয়ত্ত করে নিতে চান তিনি। সেই মতোই রবিবার হাসপাতালেই থেকে যান নুসরত। হাসপাতাল সূত্রের খবর ছেলেকে নিজের কাছছাড়া করছিলেন না মা। নিজেই সদ্যোজাতের দেখভাল করেছেন। এমনকি নবজাতককে নার্সারিতে না রেখে নিজের বেডেই রেখেছিলেন।
Tag: Entertainment

No comments: