Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুজিবনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন




মুজিবনগরে সাইফুল ইসলাম(১৭) নামের এক কাটমিস্ত্রির সাথে দীর্ঘ দেড় বছর প্রেম করার পর বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করেছে লিনা(১৬) নামের এক স্কুল শিক্ষার্থী। শুক্রবার রাত ৮ টার পর থেকে ১২ টা পর্যন্ত সাইফুলের বাড়িতে বসে আছে বলে জানিয়েছে লিনা খাতুন। প্রেমিক সাইফুল ইসলাম মুজিবনগর উপজেলার গোপালনগর উত্তরপাড়ার ইজারুল ইসলামের ছেলে এবং লিনা খাতুন একই উপজেলার দারিয়াপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। এদিকে লিনা খাতুন তার বাড়িতে অনশন করার পর থেকে সাইফুল ইসলাম গা ঢাকা দিয়েছে । লিনা খাতুন জানান,সাইফুল ইসলাম দারিয়াপুর বাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করতো।সেই সুবাদে দীর্ঘ দেড় বছর যাবত তার সাথে আমার পরিচয় হয়। সেই থেকে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাকে বার বার বিয়ের কথা বললে তার বাসায় বিয়ে দিতে চাইনা বলে সে আমাকে তার বাসায় চলে আসতে বলে। তাই আমি তার বাসায় চলে এসেছি। কেন সে ছেলের বাসার সামনে বসে আছে সে বিষয়ে জানতে চাইলে সে জানায়,সাইফুলের প্রতিশ্রুতি পেয়ে আমি তার বাসায় চলে এসেছি। আমার এই মুখ নিয়ে আমি আর বাসায় যেতে পারবো না। আমি যখন তার বাড়ি থেকে চলে এসেছি,তাকে বিয়ে না করা পর্যন্ত বাড়ি ফিরবো না। ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে সে বাসায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান,ছেলের বাসায় মেয়ের অনশনের বিষয়ে আমি শুনেছি। তবে তাদের দুপক্ষের কোন পরিবার থেকে কোন অভিযোগ থানায় আসেনি।অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply