Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ২২ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলছে মহারাষ্ট্রে, ঘোষণা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের




২২ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলছে মহারাষ্ট্রে। নাটক, চলচ্চিত্রের সঙ্গে জড়িত মানুষদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এই খবর জানানো হয়েছে শনিবার। যদিও করোনাবিধি মেনে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। শুক্রবারই মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবর থেকে সাধারণদের জন্য ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হবে। শনিবার প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে খুব তাড়াতাড়ি একটি নোটিস জারি করে করোনাবিধি প্রকাশ করা হবে। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে উপস্থিত ছিলেন শিবসেনার রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত, রাজ্যের মুখ্যসচিব সীতারাম কুন্তে, পরিচালক রোহিত শেট্টি, কুণাল কপূর, নাট্যব্যক্তিত্ব মকরন্দ দেশপাণ্ডে-সহ আরও কিছু মরাঠি শিল্পী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply