Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিদ্ধার্থকে শেষ দেখা দেখতে শ্মশানে পৌঁছে অঝোরে কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ




ওশিওয়ারা শ্মশানে শুক্রবার সম্পন্ন হচ্ছে সিদ্ধার্থ শুক্লর শেষকৃত্য। রয়েছেন সিদ্ধার্থর প্রেমিকা শেহনাজ গিল। সেখানেই প্রেমিককে শেষ বারের মতো দেখতে আসেন শেহনাজ। সঙ্গে রয়েছেন তাঁর ভাই শাহবাজ। শ্মশানে পৌঁছতেই পাপারাৎজিরা ঘিরে ধরে তাঁকে। গাড়ির ভিতরেই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। ভাইয়ের হাত শক্ত করে ধরে রাখেন তিনি। শেহনাজের পরনে সাদা এবং লাল রঙের সালোয়ার। তাঁর চুল এলোমেলো। মাস্ক পরা থাকলেও তাঁর মুখে শোকের ছাপ স্পষ্ট। বৃহস্পতিবার সিদ্ধার্থের মৃত্যুসংবাদ পাওয়ার পরেই শ্যুট বন্ধ করে দিয়েছিলেন তিনি। তাঁর বাবা জানান, প্রেমিকের আকস্মিক মৃত্যুর পর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন শেহনাজ। সিদ্ধার্থের দেহের ময়নাতদন্ত শেষ হওয়ার পর কুপার হাসপাতাল থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে পুলিশের কড়া নজরদারি ছিল। প্রথমে ঠিক করা হয়েছিল, হাসপাতাল থেকে সিদ্ধার্থের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু পরবর্তী সময় সেই পরিকল্পনা বদলে যায়। ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্স করে সোজা তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সিদ্ধার্থের মা রিতা শুক্ল ইতিমধ্যেই শ্মশানে পৌঁছেছেন। এ ছাড়াও প্রয়াত অভিনেতার অনুরাগী এবং বন্ধুরাও উপস্থিত হয়েছেন সেখানে। ‘বিগ বস’ খ্যাত অভিনব শুক্ল এবং গায়কা দর্শক রাওয়ালও এসেছেন বন্ধুকে চিরবিদায় জানাতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply