Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অতিরিক্ত সচিব হলেন ৮৯ কর্মকর্তা




বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দূতাবাসে কর্মরত ৮৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত যুগ্নসচিব রয়েছেন ৮৭ জন এবং দূতাবাস কর্মকর্তা রয়েছেন দুইজন। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার পদোন্নতির এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া ৮৭ কর্মকর্তাকে পরবর্তী প্রজ্ঞাপনের মাধ্যমে পদায়ন না করা পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে সৌদি আরব দূতাবাসে কর্মরত মিনিস্টার অ্যান্ড এইচওসি ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং জার্মানি দূতাবাসে কর্মরত পলিটিক্যাল মিনিস্টার মো. মুর্শীদুল হক খানকেও সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply