Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জামাইবাবু কেমন আছেন? ‘বিগ বস’-এর বাড়িতে থেকেও রাজকে নিয়ে চিন্তা শমিতার




‘বিগ বস ওটিটি’-তে চার দেওয়ালের ঘেরাটোপে দিন কাটছে শমিতা শেট্টির। সহ-প্রতিযোগীদের সঙ্গে ঝগড়া-ভালবাসার কাঁচামিঠে সমীকরণের মধ্যেই পরিবারের জন্য মনকেমন তাঁর। সম্প্রতি ‘বিগ বস’-এর বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন শিল্পা এবং শমিতা শেট্টির মা সুনন্দা শেট্টি। তবে মেয়ের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি তিনি। মা এবং মেয়ের মাঝখানে ছিল কাচের দেওয়ালের ব্যবধান। শমিতার ব্যক্তিগত জীবনও খানিক টালমাটাল। পর্ন তৈরি এবং নানা অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। এক মাসেরও বেশি সময় হাজতে তিনি। মাকে সামনে পেতেই সবার প্রথমে তাই দিদি-জামাইবাবুর কথা জানতে চেয়েছিলেন ‘মহব্বতেঁ’ খ্যাত অভিনেত্রী। তিনি প্রশ্ন করেন, “জিজু আর দিদি কেমন আছে?” শিল্পার মা জানান, সকলেই ভাল আছে। সুনন্দা বলেন, “তোমাকে নিয়ে আমার গর্ব হয়। তোমার দিদিও তোমাকে নিয়ে গর্বিত। ভিয়ান (শিল্পার ছেলে) তোমার জন্য ভালবাসা জানিয়েছে।” রাজকে নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই শিল্পার পাশে ছিলেন শমিতা। নেটমাধ্যমেও সে কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে চাইলেও দিদির পাশে থাকার উপায় নেই তাঁর। ‘বিগ বস’-এর বাড়ির চার দেওয়ালের মধ্যেই আপাতত বন্দি তিনি। সুনন্দা তাঁকে জানিয়েছিলেন, “শিল্পা ভাল আছে। সকলেই ভাল আছে। তোমার কথা ওর খুব মনে পড়ে।” মা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত দেখে আপ্লুত ‘বিগ বস’ অনুরাগীরাও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply