Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঘূর্ণিঝড় ‘গুলাব’ আঘাত হানল ভারতের ওডিশায়




দুর্বল ঘূর্ণিঝড় ‘গুলাব’ ভারতের ওডিশা প্রদেশে আঘাত করেছে। ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতি নিয়ে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঘূর্ণিঝড়টির অগ্রভাগ কলিঙ্গপট্টম এলাকা দিয়ে প্রবেশ করে। এর প্রভাবে সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আকাশ মেঘলা হয়ে পড়ে। কোথাও কোথাও বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার দেশের উপকূলীয় এলাকা ছাড়া অন্যত্র ওই ঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমবার বিকেল নাগাদ বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি দ্রুত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে। এর প্রভাবে আগামী কয়েক দিন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার দেশের বেশির ভাগ এলাকায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বিজ্ঞাপন বিজ্ঞাপন এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় গুলাবের আঘাতের স্থানটি বাংলাদেশ থেকে বেশ দূরে ছিল। এর প্রভাবে ঝোড়ো বাতাস বা বৃষ্টি কোনোটাই তীব্র হয়নি। তবে আজকালের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তার প্রভাবে আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টি বাড়তে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply