সেয়ানে সেয়ানে! ৬ উইকেটে অধিনায়কের বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে চলে গেল মেন্টরের চেন্নাই
মেন্টরের কাছে হারলেন অধিনায়ক। শুক্রবার বিরাট কোহলীর আরসিবি-কে হারিয়ে জিতল মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। ধোনির দল জিতল ৬ উইকেটে। সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষে চলে গেল তারা।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুরুটা ভালই করেছিলেন বিরাট কোহলী ও দেবদত্ত পাড়িক্কল। দীপক চাহারকে আক্রমণ করতে থাকেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ওপেনার। জুটিতে ওঠে ১১১ রান। বড় রানের আশা বাড়তে থাকে আরসিবি ভক্তদের মধ্যে। তবে ডোয়েন ব্র্যাভো বল করতে আসতেই খেলা ঘুরতে শুরু করে দেয়। ৪১ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন বিরাট। ব্যর্থ হন এবি ডিভিলিয়ার্স। ১৬ তম ওভারের শেষ দুই বলে ডিভিলিয়ার্স ও পাড়িক্কলকে ফেরান শার্দূল ঠাকুর।
ডিভিলিয়ার্স ফেরেন ১২ রান করে আর পাড়িক্কল করেন ৭০ রান। ব্রাভোর বলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল (১১) ও হর্শল পটেল (৩)। ব্যর্থ হন প্রথম ম্যাচ খেলতে নামা টিম ডেভিড (১)। আরসিবি-র ইনিংস শেষ হয় ১৫৬ রানে। চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ব্রাভো। ২৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন শার্দূল। ৩৫ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন চাহার।
Tag: English News games

No comments: