Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নোয়াখালী জেলা আ. লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা




নোয়াখালী জেলা আ. লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা সদ্য সাবেক সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এ কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শিহাব উদ্দিন শাহীন ও সহিদউল্লাহ খান সোহেল। সদ্য সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সদস্য হিসাবে রাখা হয়েছে। একই সঙ্গে কমিটিতে রয়েছেন জেলা আওয়ামী লীগ দলীয় সব সংসদ সদস্য। কমিটিতে রাখা হয়েছে একরাম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান বেগম কামরুন্নাহার শিউলীকে। একইসঙ্গে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর সঙ্গে কমিটিতে স্থান পেয়েছেন তার স্বামী ও সাবেক এমপি মোহাম্মদ আলীও। কমিটিতে রাখা হয়নি ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে। তবে কোম্পানীগঞ্জের জন্য চারটি পদ ফাঁকা রাখা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply