Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন ‘জিরো’ : পুতিন




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্জন ‘জিরো’। তাঁর মতে, আফগানিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের অভিযান ট্র্যাজেডিতে পরিণত হয়েছে এবং ওয়াশিংটন কিছুই অর্জন করতে পারেনি। তিনি আরও বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরার। ভ্লাদিভোস্তক শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, আমেরিকান সেনারা সেখানে (আফগানিস্তানে) ২০ বছর অবস্থান করেছে। ২০ বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও তারা কিছু অর্জন করতে পারেনি। পুতিন বলেন, বাইরে থেকে কোনো কিছু আরোপ করা আসলেই সম্ভব নয়। এর আগে গত সপ্তাহে পুতিন এক বিবৃতিতে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না মস্কো। কারণ তারা আফগান-সোভিয়েত যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে। আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে পরাজিত হয় মস্কো এবং ১৯৮৯ সালে সোভিয়েত সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply