Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ৫০ বছর পর জেগে উঠল স্পেনের ক্যানারি দ্বীপের আগ্নেয়গিরি




স্পেনের ক্যানারি দ্বীপে লা পালমার একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটেছে। স্পেনের ক্যানারি দ্বীপে লা পালমার একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটেছে। গতকাল রোববারের ওই বিস্ফোরণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ওই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা নির্গত হতে থাকে। এই লাভা কুম্ব্রে ভিজা জাতীয় উদ্যানের কাছাকাছি দুটি গ্রামে ছড়িয়ে পড়তে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, লা পালমার আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ফলে ওই এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং অন্তত পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পর দ্রুত ওই এলাকা খালি করে দেওয়া হয়। আগ্নেয়গিরির কাছাকাছি অবস্থিত গ্রামগুলো থেকে লোকজন এবং খামার থেকে পশু-পাখিদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আগ্নেয়গিরি বিস্ফোরণের পর পাহাড়ের পাঁচটি ফাটল থেকে লাভা বেরোতে শুরু করে। যার ফলে এল পাসো ও লস লানোসসহ চারটি গ্রাম খালি করে দেওয়া হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply