Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » দুর্নীতির মামলায় অভিযুক্ত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি




দুর্নীতির মামলায় অভিযুক্ত সারকোজি দুর্নীতির একটি মামলায় প্যারিসের একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন

নিকোলাস সারকোজি। ২০১২ সালে পুনর্নির্বাচনে দাঁড়িয়ে প্রচারণার জন্য নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ের মামলায় তাকে দোষী সাব্যস্ত করেন আদালত। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবারের (৩০ সেপ্টেম্বর) ওই রায়ের ছয় মাস আগে দুর্নীতির আরেকটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ৬৬ বছর বয়সী সারকোজি। ওই মামলায় তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। সারকোজির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নির্ধারিত ২২.৫ মিলিয়ন ইউরোর চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করেছিলেন নির্বাচনী প্রচারণায়। তবে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার পরও সোশ্যালিস্ট পার্টির ফ্রাসোয়া ওলান্দের কাছে হেরে গিয়েছিলেন সারকোজি। এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সারকোজি। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন ফ্রান্সের সাবেক এই প্রেসিডেন্ট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply