এই ছবিতে দীপিকা এবং ক্যাটরিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে?
বলিউড এবং রণবীর কপূর ছাড়াও দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কইফের মধ্যে আরও এক যোগসূত্র রয়েছে। মডেলিং। জীবনের শুরুতে বিভিন্ন র্যাম্পে একসঙ্গে হেঁটেছেন তাঁরা। সেই সময়ের এক অদেখা ছবিতে ধরা দিলেন বলিউডের দুই তারকা।
শুক্রবার প্রাক্তন মডেল এবং অভিনেতা মার্ক রবিনসন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন। টমি হিলফিগারের ফ্যাশন শো-তে যাঁরা র্যাম্পে হেঁটেছিলেন, সেই ১৫ জনকে একসঙ্গে ফ্রেমবন্দি করা হয়েছিল। কেবল দীপিকা বা ক্যাটরিনা নন, চেনামুখের তালিকায় রয়েছেন, সোফি চৌধরি, তরুণ অরোরা প্রমুখ।
Tag: Entertainment

No comments: