তালিবানি বন্দুকের সামনে অকুতোভয় আফগান মহিলা, গোটা বিশ্বে ভাইরাল ছবি
যেন ফিরে এল ৩২ বছর আগের স্মৃতি। বেজিংয়ের তিয়েনআনমেন স্কোয়্যার ফিরে এল কাবুলের রাস্তায়। সে দিন যেমন চিনা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি, ঠিক তেমনই তালিবানের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রর সামনে ভয়ডরহীন এক আফগান মহিলাকে দেখল গোটা বিশ্ব।
মঙ্গলবার তখন কাবুলের রাস্তায় উত্তাল বিক্ষোভ চলছে। ‘পাকিস্তান দূর হটো’, ‘তালিবান দূর হটো’ স্লোগান তুলে স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার আফগান। তাঁদের মধ্যে মহিলাদের আধিক্যই বেশি। তালিবান সেই মিছিল রুখতে মরিয়া। তালিব যোদ্ধাদের বন্দুকের বেয়নেট তাক করে রয়েছে মিছিলের দিকে। শূন্যে গুলি চলেছে। তাতেও থামানো যায়নি মিছিল। আর ঠিক তখনই জনতার দিকে বন্দুক তাক করলেন তালিব যোদ্ধারা।
Tag: English News Featured world

No comments: