Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিজ্ঞাপনে 'হিন্দুধর্ম বিরোধী প্রচার', নেটিজেনদের তোপের মুখে আলিয়া




বেদে বিভিন্ন রকমের বিয়ের উল্লেখ রয়েছে। এর মধ্যে ব্রাহ্ম বিবাহ ছাড়া প্রজাপতি বা গান্ধর্ব্য বিবাহের মতো অন্য পদ্ধতিতে কন্যাদানের কথা উল্লেখ নেই। অথচ কালের নিয়মে বিয়েতে কন্যাদান হয়ে দাঁড়িয়েছে এক অপরিহার্য রীতি। তবে বদলাচ্ছে সময়, বদলাচ্ছে সমাজের দৃষ্টিকোণ। বিয়ের অনুষ্ঠানে কন্যাদান অপরিহার্য নয়, কন্যা কি কোন জিনিস যে তাঁকে দান করা হবে, বর্তমান সময়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ইতিমধ্যেই বাংলায় তৈরি হয়েছে মহিলা পুরোহিতদের একটি দল, যাঁরা বিয়েতে কন্যাদান রীতি পালন করেন না। এবার এই কন্যাদান প্রথা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। সম্প্রতি এক বিজ্ঞাপনে তিনি বলছেন কন্যাদান নয়, এই রীতির নাম হওয়া উচিত কন্যামান অর্থাৎ কন্যাকে দান না করে তাঁকে মান দেওয়া উচিত। বিজ্ঞাপনে তিনি বলেছেন, 'সবাই বলে কন্যা হল অন্যের ধন, কিন্তু কন্যা না অন্য কারোর না সে ধন। কন্যা কোনও দানের বস্তু নয়।' কিন্তু এর জেরেই বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা। নেটিজেনদের দাবি কন্যাদান অস্বীকার করা মানে হিন্দু সংস্কারের বিরোধিতা করা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply