স্কুলে অভিভাবকদের জটলা না করার আহ্বান গণশিক্ষা প্রতিমন্ত্রীর
প্রায় দেড় বছর পর খুললো স্কুল কলেজ। তবে এখনও রয়ে গেছে করোনা সংক্রমণের শঙ্কা। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখেই পাঠদানে অংশ নেয় শিক্ষার্থীরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে অভিভাবকদের বড় ধরনের জটলা দেখা গেছে। তাই বাইরে বা প্রধান গেট সংলগ্ন স্থানে অভিভাবকদের অযথা জটলা না করার অনুরোধ জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
Tag: English News politics

No comments: