Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » কাদিজের মাঠে কাঁদল বার্সেলোনা




লিওনেল মেসিকে হাতছাড়া করে দুর্বল দলে পরিণত হয়েছে বার্সেলোনা। প্রায় প্রতি ম্যাচেই রোনাল্ড কোম্যানের শিষ্যদের পারফরম্যান্স তারই প্রমাণ দিচ্ছে। ছন্দ হারিয়ে প্রতিপক্ষের সঙ্গে বাজেভাবে হেরে মাঠ ছাড়ছে। স্প্যানিশ জায়ান্টরা জয় কী জিনিস সেটি যেন ভুলতেই বসেছে। সব মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা, ড্র-ই হয়েছে তিনটি ম্যাচ। বৃহস্পতিবার রাতেও তুলনামূলক দুর্বল দল কাদিজের মাঠে গিয়ে পয়েন্ট হারিয়ে কাঁদল বার্সেলোনা। দলটির বিপক্ষে আরও একবার ড্র করেছে বার্সেলোনা। যদিও প্রতিপক্ষের মাঠে বলদখলের লড়াইয়ে একক আধিপত্য দেখিয়েছে বার্সা। কিন্তু তাতে লাভ হয়নি, গোলের খেলায় জালে বল জড়ানোই যে মুখ্য সে কথা বেমালুম ভুলে গেছেন কাতালানরা। ম্যাচে মাত্র ছয়টি শট করতে পেরেছেন বার্সা, যার মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩টি শট করে কাদিজ, তিনটি রাখে লক্ষ্যে। তবে বার্সার রক্ষণের প্রশংসা করতেই হয়। একটি গোলও হজম করেননি কোম্যানের শিষ্যরা। অবশ্য গোল দিতেও পারেননি মেমফিস ডিপাই, লুক ডি ইয়ংরা। গোলশূন্য ড্র নিয়েই ন্যু ক্যাম্পে ফিরেছেন কাতালানরা। তবে ম্যাচের ৬৫ মিনিটে বড় ধাক্কাই খেয়েছে বার্সেলোনা। মাঝমাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় দ্বিতীয় হলুদকার্ড দেখেন বার্সার অন্যতম ভরসার পাত্র লুক ডি ইয়ং। অর্থাৎ এমন হতাশাজনক সময়ে পরের ম্যাচে এই অভিজ্ঞ তারকাকে দলে পাবে না বার্সা। হতাশাজনক ড্রয়ের পর পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে কাদিজ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply