Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪




রাশিয়ার পূর্ব সাইবেরিয়া অঞ্চলে একটি উড়োজাহাজের জরুরি অবতরণের সময় চার যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন যাত্রী ও পাইলট রয়েছে। রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৪ এল–৪১০ মডেলের উড়োজাহাজটি ১৬ যাত্রী নিয়ে ইরকুতস্ক শহর থেকে উড়ে যায়। সেটি কাজাচিনকোয়া এলাকায় পৌঁছানোর কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সাইবেরিয়ার একটি দ্বীপে দুর্ঘটনাটি ঘটে। মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি জরুরি অবতরণের পর ১২ যাত্রী ভেতরে আটকা ছিলেন। এরপর উদ্ধারকর্মীরা অভিযান পরিচালনা শুরু করে। উদ্ধার ১২ যাত্রীদের মধ্যে ১১ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার শিকার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বলে স্থানীয় জরুরি সেবার বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। জরুরি অবতরণের আগে ক্রুরা বিষয়টি জানিয়েছিলেন বলে উল্লেখ করেছে তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply