Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হচ্ছেন মোল্লা হাসান আখুন্দ




আফগানিস্তানে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মনোনীত করেছেন আমিরুল মুমিনিন শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা। ছবি : সংগৃহীত আফগানিস্তানে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মনোনীত করা হয়েছে। তালেবানের সিনিয়র নেতাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। তালেবান নেতারা বলেছেন, আগামীকাল বুধবার তালেবানের নতুন সরকার ঘোষণা করা হতে পারে। তা যদি না হয়, তবে সরকার গঠন আরো কয়েকদিন পিছিয়ে যেতে পারে। তালেবানের এক সিনিয়র নেতা দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেছেন, ‘আমিরুল মুমিনিন শেখ হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান নেতা মোল্লা হাসান আখুন্দকে রাইস-ই-জামহুর বা রাইস-উল-ওয়াজারা অথবা আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রস্তাব করেন। এ ছাড়া তিনি এও জানান, মোল্লা হাসান আখুন্দের ডেপুটি হিসেবে কাজ করবেন মোল্লা বারাদার আখুন্দ ও মোল্লা আব্দুস সালাম।’ খবর টাইমস অব ইন্ডিয়ার। তালেবানের তিনজন নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের রাষ্ট্রপ্রধান মনোনয়ন নিশ্চিত করেছেন বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে। মোল্লা হাসান আখুন্দ বর্তমানে তালেবানের প্রবল সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতিনির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তালেবানের তীর্থস্থান হিসেবে পরিচিত কান্দাহারে জন্ম তাঁর। তাঁকে তালেবানের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয়। তালেবানের আরেক নেতা বলেছেন, ‘মোল্লা হাসান আখুন্দ ২০ বছর ধরে রেহবারি শুরার প্রধান হিসেবে কাজ করছেন এবং তালেবান নেতাদের মধ্যে তাঁর অনেক সুখ্যাতি রয়েছে।’ এদিকে এনডিটিভি জানিয়েছে, অপেক্ষাকৃত স্বল্প পরিচিত হলেও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতিতে যুক্ত রয়েছেন মোল্লা হাসান আখুন্দ। তালেবানের আগের সরকারেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। জাতিসংঘের সন্ত্রাসী তালিকাতেও নাম রয়েছে তাঁর। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে হামলা ও কাবুলে তালেবান সরকারের পতনের পরে পাকিস্তানের বালুচিস্তানে গঠিত তালেবান ‘কোয়েটা শুরা’র নেতৃত্বে ছিলেন আখুন্দ। বারাদারের মতো তাঁকেও ২০১০ সালে পাকিস্তান প্রশাসন গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে মুক্তি পান তিনি। প্রায় দুই দশক ধরে আখুন্দজাদার ঘনিষ্ঠতম সহযোগী হিসেবে পরিচিত আখুন্দ তালেবানের শান্তি আলোচনা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ‘রেহবারি শুরা’রও প্রধান ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply